
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদ উত্তোলন | National University Original Certificate Collection
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদ উত্তোলনের জন্য শিক্ষার্থীদের দুটি ধাপ পূরণ করতে হয়। প্রথম ধাপে শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদ উত্তোলনের জন্য চাহিদাকৃত কাগজসমূহের স্ক্যান কপির মাধ্যমে অনলাইনে আবেদন করে মোবাইল ব্যাংকিং অথবা সোনালী ব্যাংকের মাধ্যমে মূল সনদ উত্তোলনের ব্যাংক ফি বাবদ ৬০৬ টাকা জমা দিতে হয়।
দ্বিতীয় ধাপে জাতীয় বিশ্ববিদ্যালয় যখন শিক্ষার্থীদের মূল সনদটি ইস্যু করে শিক্ষার্থীদের ফোন নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয় তখন শিক্ষার্থী তার কাছে থাকা সাময়িক সনদটি এবং ব্যাংক ফি বাবদ জমা দেওয়া ৬০৬ টাকার মানি রিসিপ্ট নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ড বাজার গাজীপুর মেইন ক্যাম্পাসে ওয়ান স্টপ ডেলিভারি সেন্টারে অফিস আওয়ারে উপস্থিত হলে শিক্ষার্থী তার মূল সনদটি নিতে পারবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় মূল সনদ উত্তোলনের জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন হয়:
- স্ব কলেজের প্রধান শিক্ষকের সুপারিশসহ নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে।
- রেজিস্ট্রেশন কার্ডের স্ক্যান কপি/ফটোকপি।
- শেষ বর্ষের প্রবেশপত্রের স্ক্যান কপি/ফটোকপি।
- নম্বর পত্র বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
- সাময়িক সনদের স্ক্যান কপি/ফটোকপি।
বিশেষ দ্রষ্টব্য:
* সাময়িক সনদের মূল কপি অবশ্যই জমা দিতে হবে।
* রেজিস্ট্রেশন কার্ড এবং শেষ বর্ষের প্রবেশপত্র বাধ্যতামূলক।
* যদি কারো সাময়িক সনদ অথবা রেজিস্ট্রেশন কার্ড অথবা শেষ বর্ষের প্রবেশপত্র না থাকে তবে বিস্তারিত জানতে যোগাযোগ করুন।
* সাধারণত দশ থেকে পনেরো কর্ম দিবস সময় লাগে, তবে পরিস্থিতি অনুযায়ী সময় কম বেশি হতে পারে।
