NuHelp Logo
জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলন প্রক্রিয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলন | National University Transcript Collection

জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলনের জন্য শিক্ষার্থীদের দুটি ধাপ পূরণ করতে হয়। প্রথম ধাপে শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলনের জন্য চাহিদাকৃত কাগজসমূহের স্ক্যান কপির মাধ্যমে অনলাইনে আবেদন করে মোবাইল ব্যাংকিং অথবা সোনালী ব্যাংকের মাধ্যমে একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলনের ব্যাংক ফি বাবদ ৭০৭ টাকা জমা দিতে হয়।

দ্বিতীয় ধাপে জাতীয় বিশ্ববিদ্যালয় যখন শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ইস্যু করে শিক্ষার্থীদের ফোন নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয় তখন শিক্ষার্থী ব্যাংক ফি বাবদ জমা দেওয়া ৭০৭ টাকার মানি রিসিপ্ট নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ড বাজার, গাজীপুর মেইন ক্যাম্পাসে ওয়ান স্টপ ডেলিভারি সেন্টারে অফিস আওয়ারে উপস্থিত হলে শিক্ষার্থী তার একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিতে পারবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলনের জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন হয়:

  • স্ব কলেজের প্রধান শিক্ষকের সুপারিশসহ নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে।
  • রেজিস্ট্রেশন কার্ডের স্ক্যান কপি/ফটোকপি।
  • সকল বর্ষের প্রবেশপত্রের স্ক্যান কপি/ফটোকপি।
  • নম্বর পত্র বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
  • সাময়িক সনদের স্ক্যান কপি/ফটোকপি।

বিশেষ দ্রষ্টব্য:

* রেজিস্ট্রেশন কার্ড এবং সকল বর্ষের প্রবেশপত্র বাধ্যতামূলক।
* যদি কারো রেজিস্ট্রেশন কার্ড অথবা সকল বর্ষের প্রবেশপত্র না থাকে তবে বিস্তারিত জানতে যোগাযোগ করুন।
* জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক ট্রান্সক্রিপ্ট ইস্যু করতে সাধারণত পাঁচ থেকে সাত কর্ম দিবস সময় নেয়, তবে পরিস্থিতি অনুযায়ী সময় কম বেশি হতে পারে।

যেকোনো সমস্যার জন্যে অথবা দক্ষ লোক দ্বারা অনলাইনে আবেদন করতে সরাসরি যোগাযোগ করুন